প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিলে গোসল করতে নেমে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা গ্রামে গত রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে। ওই দুই শিশু হলো চাওচা গ্রামের গুরুপদ মণ্ডলের মেয়ে সেতু মণ্ডল (১০) ও মনোরঞ্জন বিশ্বাসের মেয়ে ভাবনা বিশ্বাস (৬)। সেতু মণ্ডল চাওচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ও ভাবনা একই বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। বাটিকামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ আলী বলেন, দুপুরে বাড়ির পাশের বিলের পানিতে গোসল করতে নামলে স্রোতের তোড়ে শিশু দুটি ডুবে যায়। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী তাদের লাশ বিল থেকে উদ্ধার করে।