প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক কোর্সে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। চুয়েটের জনসংযোগ কর্মকর্তার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভর্তির আবেদন মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) করতে পারবেন ভর্তি-ইচ্ছুকেরা। ভর্তি-ইচ্ছুকেরা আগামী ২ সেপ্টেম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৯ অক্টোবর। আর ভর্তি পরীক্ষা হবে আগামী ১০ নভেম্বর। ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য চুয়েটের www.cuet.ac.bd -এই ওয়েবসাইটে পাওয়া যাবে।