প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
]৩১তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার এই ফল প্রকাশ করা হয়। এতে মোট পাঁচ হাজার ৪৮৯ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৭২ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন, আদালতে মামলা থাকায় বন ক্যাডারের ফল স্থগিত রয়েছে। এর বাইরে ‘তথ্য বিভ্রাটের’ কারণে স্থগিত রয়েছে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৫৮ জনের ফলাফল।