প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়কের মাটির ক্ষয়রোধ ও পরিবেশ সুরক্ষায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রামীণ সড়কে তালের বীজ রোপণ করা হয়েছে। গত রোববার বিকেলে স্থানীয় তালতলা বাজারসংলগ্ন সড়কে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব। বেতমোর রাজপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম ফেরদৌস জানান, বেতমোর ইউনিয়নের জরিপেরচর মাদ্রাসা থেকে উলুবাড়িয়া ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র পর্যন্ত ২০ কিলোমিটার সড়কের দুপাশে কৃষকেরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পাঁচ হাজার তালের বীজ রোপণ করেছেন।