২০ কেজি কাঁচাগোল্লা পানিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোমবার প্রায় ২০ কেজি ভেজাল কাঁচাগোল্লা পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়েছে। উল্লাপাড়ার পৌরসভার স্যানিটারি বিভাগ এই ভেজাল কাঁচাগোল্লা জব্দ করে।

উল্লাপাড়ার পৌর মেয়র এস এম নজরুল ইসলাম বলেন, নাটোর সদর উপজেলার বাসিন্দা মিষ্টি ব্যবসায়ী নয়ন ইসলাম উল্লাপাড়া পৌর এলাকায় ফেরি করে ‘নাটোরের কাঁচাগোল্লা’ বিক্রি করছিলেন। রিকশা ভ্যানে করে দুই পাতিল কাঁচাগোল্লা নিয়ে ঘুরছিলেন তিনি। কয়েকজ ক্রেতা অভিযোগ তোলেন, নয়ন ইসলামের কাঁচাগোল্লায় ভেজাল রয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পৌরসভার স্যানিটারি বিভাগ থেকে এই কাঁচাগোল্লা পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়। পরীক্ষার পর ওই কাঁচাগোল্লায় ভেজাল পাওয়া যায়। পরে কাঁচাগোল্লা বিক্রেতা নয়ন স্বীকার করেন, এই কাঁচাগোল্লা স্থানীয়ভাবে তৈরি। এরপর এগুলো জব্দ করে পৌরসভার পুকুরে ফেলে দেওয়া হয়।

মেয়র বলেন, ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য নয়ন ইসলামকে সতর্ক করে দেওয়া হয়েছে।