২০ কেজি গহনা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সদর উপজেলার কাসেমপুর এলাকা থেকে বৃহস্পতিবার বিকেলে বিজিবি সদস্যরা ২০ কেজি ওজনের রুপার গহনা উদ্ধার ও দুজনকে আটক করে। আটক রফিকুল ইসলাম সদর উপজেলার কুশখালী ইউনিয়ন পরিষদের সদস্য ও নাছিরউদ্দিনের বাড়ি কুশখালী গ্রামে। একটি ইঞ্জিনচালিত নসিমনে করে ওই দুজন কুশখালী এলাকা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাসেমপুরে বিজিবি তল্লাশি চালিয়ে তাঁদের শরীর থেকে ২০ কেজি ওজনের রুপার গহনা উদ্ধার করে।