২০ কোম্পানিকে ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ বহাল
মানসম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যর্থ ২০টি কোম্পানিকে সব ধরনের ওষুধ উৎপাদন বন্ধে হাইকোর্টের দেওয়া নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত চেয়ে করা দুটি আবেদন নিষ্পত্তি করে আজ এই আদেশ দেন আপিল বিভাগ।
পরে রিটকারীর আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, মানসম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যর্থ ২০টি কোম্পানিকে ৭ জুন সব ধরনের ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ওই আদেশ দেওয়া হয়। হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত চেয়ে আপিল করা হয়। শুনানি শেষে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। একই সঙ্গে আগামী ১৮ আগস্টের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তি করতে বলেছেন সর্বোচ্চ আদালত।
আরও পড়ুন...
২০ কোম্পানিকে ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ