২০ কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধই থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানসম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যর্থতার দায়ে অভিযুক্ত ২০টি কোম্পানিকে সব ধরনের ওষুধ উৎপাদন বন্ধ রাখতে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, সেটি স্থগিত রাখার আবেদন খারিজ করে দিলেন আপিল বিভাগ। ফলে কোম্পানিগুলোর ওষুধ তৈরি বন্ধে হাইকোর্টের নির্দেশ বহাল থাকল।
গতকাল বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত চেয়ে করা আবেদন নিষ্পত্তি করেন আপিল বিভাগ।
স্থগিতাদেশ চেয়ে আবেদন করে ইউনিভার্সেল ফার্মাসিউটিক্যালস, এমএসটি ফার্মা অ্যান্ড হেলকেয়ার লিমিটেড, আদ-দ্বীন ফার্মাসিউটিক্যাল লিমিটেড ও ক্রিস্টাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আদালতে ইউনিভার্সেলের পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও নুরুল ইসলাম সুজন এবং এমএসটির পক্ষে আইনজীবী ফিদা এম কামাল শুনানি করেন।