২০ কোম্পানির ওষুধ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানসম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যর্থ ২০টি কোম্পানির ওষুধ এবং ১৪টি কোম্পানির অ্যান্টিবায়োটিক বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর পক্ষে আবেদনটি করেন আইনজীবী মনজিল মোরসেদ।
এর আগে গত ৭ জুন ২০টি কোম্পানিকে সাত দিনের মধ্যে সব ধরনের ওষুধ এবং ১৪টি কোম্পানিকে অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই নির্দেশ বাস্তবায়ন না হওয়ায় আজ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে আবেদন করে।