২০ ঘণ্টা অন্ধকারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ঝড়ে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ২০ ঘণ্টা অন্ধকারে ছিল পুরো উপজেলা। গত বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়। উপজেলা সদরে গতকাল শুক্রবার বেলা একটার দিকে বিদ্যুতের সরবরাহ করা হলেও পুরো উপজেলার সিংহভাগই অন্ধকারে ছিল। বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী মো. শহীদুল্লাহ জানান, উপজেলার অভ্যন্তরীণ লাইনে বেশি সমস্যা থাকার কারণে নবীনগর থেকে ধারে বিদ্যুৎ নিয়ে শুধু উপজেলা সদরে বিদ্যুতের সরবরাহ চালু রাখা হচ্ছে।