২০ ঘর পুড়ে ছাই, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে গেছে ২০টি বসতঘর। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। পরে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় তারাব পৌরসভার হাটিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার মিরন মিয়া জানান, হাটিপাড়া এলাকার ব্যবসায়ী নয়ন সরকারের ভাড়া দেওয়া টিনশেড বাড়িতে বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় লোকজন আগুন নেভাতে গিয়ে ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি দল দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।