প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ২০ জন চেয়ারম্যান পদপ্রার্থীসহ ২১৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত শনিবার উপজেলার ছয়টি ইউপির নির্বাচনে ৪২ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ১৮টি সংরক্ষিত মহিলা সদস্যপদে ১০৫ জন এবং ৫৪টি সাধারণ পুরুষ সদস্যপদে ৩২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু যে পরিমাণ ভোট পড়েছে তার আট ভাগের এক ভাগ না পাওয়ায় ২০ জন চেয়ারম্যান পদপ্রার্থীসহ ২১৫ জন সংরক্ষিত মহিলা ও পুরুষ সদস্যপদের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মাইনুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।