২০ ছাত্রকে বৃত্তি দেবে রাশিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ ছাত্রকে নিউক্লিয়ার বিষয়ে উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেবে রাশিয়া। ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাতোভ গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে দেখা করে জানান।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাশিয়ার বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ মাস্টার্স ডিগ্রি চালু নিয়ে তাঁরা আলোচনা করেন। তাঁরা রাশিয়ায় স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কর্মসূচি নিয়েও কথা বলেন।