২০ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পুলিশ চলতি মাসের ১ তারিখ থেকে ২০ মার্চ পর্যন্ত অভিযান চালিয়ে এক নারীসহ ২০ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। উপজেলার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন গ্রাম ও পৌর শহরের ভিন্ন মহল্লায় এই অভিযান চালানো হয়। এ ব্যাপারে ২০ মার্চ পর্যন্ত পীরগঞ্জ থানায় ২০টি মাদক মামলা হয়েছে। অভিযানের সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছে ৯২ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল, ৬৬০ গ্রাম গাঁজা এবং ২০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। পীরগঞ্জ থানার ওসি মো. আমিরুজ্জামান এ তথ্যের সত্যতা িনিশ্চিত করেছেন।