২০ জনকে আসামি করে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতির মাধ্যমে সরকারি সম্পত্তি বিক্রি করে দেওয়ার অভিযোগে ২০ জনকে আসামি করে জালিয়াতির মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় বলা হয়েছে, টিঅ্যান্ডটির প্রায় ছয় একর জমি ২৯৪ কোটি টাকায় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কাছে বিক্রি করে দিয়েছেন এঁরা।আসামিরা হচ্ছেন: জমির মালিক-দাবিদার ও বিক্রেতা মো. ওসমান গণি ও তাঁর মা নাজমা বেগম, জাল বায়নাকারী লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, সাক্ষী সারোয়ার হোসেন, ভূমি নিবন্ধন কার্যালয়ের পাঁচজন সহকারী নিবন্ধকসহ মোট ২০ জন। গতকাল বুধবার বিকেলে গুলশান থানায় দুদকের পক্ষে এ মামলা করেছেন উপসহকারী পরিচালক সৈয়দ আতাউল কবীর। প্রথম আলোর কাছে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা। তদন্তকারী কর্মকর্তা বলেন, আসামিরা ইতিমধ্যে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কাছ থেকে জমি বিক্রি বাবদ ৯১ কোটি টাকা নিয়েও নিয়েছেন।বিষয়টি প্রথম তুলে ধরে প্রথম আলো একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল।