২০ জনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার মেয়রের বাসভবনে হামলা ও ভাঙচুরের মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমানসহ ২০ জন জামিন পেয়েছেন। মঠবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেল্লাল হোসেন তাঁদের জামিন মঞ্জুর করেন। গত ২৫ জুলাই আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে লিটন পণ্ডিত নামে যুবলীগের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই দিন বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে প্রতিপক্ষ। এ ঘটনায় ২৬ জুলাই পৌর মেয়রের চাচাতো ভাই মো. রাসেল বাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমানকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করে ৭৯ জনের বিরুদ্ধে মামলা করেন।