দিনাজপুরের বীরগঞ্জে র্যাবের ওপর জাল ডলার ব্যবসায়ী চক্রের হামলা ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় গতকাল শুক্রবার ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-সাতজনের বিরুদ্ধে মামলা করেছে র৵াব৷ গত বৃহস্পতিবারের ওই হামলায় র্যাবের আহত দুই সদস্যের রংপুর সিএমএইচে চিকিৎসা চলছে।
র্যাব ও পুলিশ সূত্রে জানা েগছে, ওই হামলার ঘটনায় র্যাব-১৩ দিনাজপুর অঞ্চলের ডিএডি নায়েক সুবেদার শশধর ভট্টাচার্য বাদী হয়ে গতকাল থানায় ওই মামলা করেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন জানান, মামলাটির তদন্তভার উপপরিদর্শক শফিকুজ্জামানকে দেওয়া হয়েছে। তদন্তের পর প্রকৃত আসািমদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো নিরপরাধ এবং িনরীহ মানুষকে কোনোভাবেই হয়রানি করা হবে না।
র্যাব-১৩-এর দিনাজপুর ক্যাম্পের সদস্যরা ডলার প্রতারক চক্রের সদস্যদের ধরতে বৃহস্পতিবার ছদ্মবেশে বীরগঞ্জের সাতখামার গ্রামে গেলে হামলার শিকার হন৷