২০ জুন কারিগরি শিক্ষাসপ্তাহ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর প্রথমবারের মতো পালিত হবে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০১০’। ২০ জুন থেকে দেশব্যাপী এ শিক্ষাসপ্তাহ পালন করবে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ওই দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সপ্তাহের উদ্বোধন করবেন। এই শিক্ষাসপ্তাহের প্রতিপাদ্য ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’। কারিগরি শিক্ষা সম্পর্কে জনমত সৃষ্টি, এ শিক্ষায় প্রশিক্ষিত জনবলের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও সামাজিক দৃষ্টিভঙ্গীর পরিবর্তনের লক্ষ্যে এই শিক্ষা সপ্তাহ পালন করা হচ্ছে।