২০ জুলাই ছাত্রলীগের কাউন্সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৪তম কাউন্সিল ২০ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংগঠনটির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালের ২৭ জানুয়ারি।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, কাউন্সিল অনুষ্ঠানের জন্য গতকাল মঙ্গলবার থেকে সভাপতি-সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে ফরম বিতরণ শুরু হয়েছে। ১৮ জুলাই পর্যন্ত ফরম বিতরণ ও জমা নেওয়া হবে। কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহামঞ্চদ নাসিম। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকের পাশাপাশি কাউন্সিলে যোগ দেবেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
ছাত্রলীগ সূত্র জানায়, ২০১০ সালের ২৭ জানুয়ারি সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের। পরদিন আওয়াল কবিরকে সভাপতি ও মাজেদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি-সাধারণ সম্পাদকের দ্বন্দ্বের জের ধরে একই বছরের ৮ আগস্ট ওই কমিটি বিলুপ্ত করা হয়। এরপর ২০১১ সালের ২৬ জুন আহমঞ্চদ আলীকে সভাপতি ও আবু হুসাইনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। ২০১২ সালের ২৬ জুন কমিটির মেয়াদ শেষ হয়।