রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৪তম কাউন্সিল ২০ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংগঠনটির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালের ২৭ জানুয়ারি।ছাত্রলীগ সূত্রে জানা যায়, কাউন্সিল অনুষ্ঠানের জন্য গতকাল মঙ্গলবার থেকে সভাপতি-সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে ফরম বিতরণ শুরু হয়েছে। ১৮ জুলাই পর্যন্ত ফরম বিতরণ ও জমা নেওয়া হবে। কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহামঞ্চদ নাসিম। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকের পাশাপাশি কাউন্সিলে যোগ দেবেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।ছাত্রলীগ সূত্র জানায়, ২০১০ সালের ২৭ জানুয়ারি সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের। পরদিন আওয়াল কবিরকে সভাপতি ও মাজেদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি-সাধারণ সম্পাদকের দ্বন্দ্বের জের ধরে একই বছরের ৮ আগস্ট ওই কমিটি বিলুপ্ত করা হয়। এরপর ২০১১ সালের ২৬ জুন আহমঞ্চদ আলীকে সভাপতি ও আবু হুসাইনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। ২০১২ সালের ২৬ জুন কমিটির মেয়াদ শেষ হয়।