২০ জুলাই থেকে ট্রেনের টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০ জুলাই থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। ২৪ জুলাই পর্যন্ত টিকিট দেওয়া হবে। এবার পাঁচ দিন আগের টিকিট দেওয়া হবে।

রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক আজ রোববার রেল ভবনের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

মন্ত্রী বলেন, ২৯ জুলাই ঈদ ধরে এই টিকিট দেওয়া হবে। এ ছাড়া ২৭ জুলাই ফিরতি টিকিট দেওয়া হবে। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুজিবুল হক বলেন, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও ভিআইপিদের জন্য ৫ শতাংশ টিকিট সংরক্ষিত থাকবে। প্রতিদিন প্রায় ১৮ হাজার টিকিট বিক্রি করা হবে।