২০ জুলাই পর্যন্ত আচার জমা দেওয়া যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২তম প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতা-২০১১-এর জন্য আচার জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী আগামী ২০ জুলাই পর্যন্ত আচার জমা দিতে পারবেন প্রতিযোগীরা। টক, মিষ্টি, ঝাল এবং অন্যান্য—এই চারটি ভাগে আচার জমা দেওয়া যাবে। এবারে বর্ষসেরা আচার বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে আছে দুই লাখ টাকা। এ ছাড়া চারটি বিভাগের প্রতিটির প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার হিসেবে আছে যথাক্রমে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা জোড়া বিমান টিকিট, ল্যাপটপ কম্পিউটার ও আইপিএস। আচার প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে আছে চ্যানেল আই।