২০ ডিসেম্বর পর্যন্ত সময় পেল পিবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় করা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিনে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তা দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এই তারিখ ধার্য করেন। ২০১৫ সালে বাংলা বর্ষবরণের দিন ওই নারী লাঞ্ছনার ঘটনায় শাহবাগ থানার পুলিশ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি করে। গত বছরের ২২ ডিসেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। গত ২৭ জানুয়ারি কামাল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর মামলাটি পুনরুজ্জীবিত করা হয় এবং অধিকতর তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন আদালত।