২০ ড্রাম মদ রাস্তায় ফেলে জনতার বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০টি ড্রামে করে ট্রাকযোগে বাংলা মদ গন্তব্যে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে। ক্ষুব্ধ জনতা ড্রামে রাখা মদ রাস্তায় ফেলে দিয়ে বিক্ষোভ করে। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মদের ট্রাকের সঙ্গে থাকা এক যুবককে আটক করে থানায় নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার তামাবিল মহাসড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা ও পুলিশ সূত্র জানায়, একটি ট্রাকে ২০টি ড্রাম নিয়ে দিলদার হোসেন নামের এক যুবক গোয়াইনঘাট রওনা করেছিলেন। ২০টি ড্রামে কী রয়েছে, জানতে উৎসুক জনতা ভিড় করে। একপর্যায়ে তারা খুলে দেখে, তাতে বাংলা মদ।