২০ দফা দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরি বৃদ্ধি, ছুটির দিনে মজুরি প্রদানসহ বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশীয় চা-সংসদের মধ্যে দ্রুত দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদনের দাবিতে মৌলভীবাজার ও সিলেটের চা-বাগানগুলোর শ্রমিকেরা গতকাল সোমবার কর্মবিরতি পালন করেছেন। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: গতকাল বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ডাকে সিলেটের ২২ বাগানে সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত চলে কর্মবিরতি। এ সময় বাগানে বাগানে চা-শ্রমিক ইউনিয়নের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়।
মৌলভীবাজার: গতকাল মৌলভী-বাজারের বিভিন্ন চা-বাগানে শ্রমিকেরা সকাল আটটায় অন্যদিনের মতো কাজে যোগ দেননি। তাঁরা বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। মৌলভী-বাজার সদর উপজেলার প্রেমনগর চা-বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিন লিটন বলেন, সব চা-বাগানেই কর্মবিরতি ছিল। কর্মবিরতি শেষে তাঁরা কাজে যোগ দিয়েছেন।
কমলগঞ্জ (মৌলভীবাজার): উপজেলার ২৩টি চা-বাগানের সাড়ে ১৪ হাজার নারী-পুরুষ শ্রমিক গতকাল সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।