২০-দলীয় জোটের দুই দিনের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেওয়ার উদ্যোগের প্রতিবাদে আজ মঙ্গলবার ও কাল বুধবার বিক্ষোভ মিছিল এবং সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এর মধ্যে রয়েছে আজ ঢাকা মহানগর ছাড়া সব মহানগর ও জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং আগামীকাল ঢাকার ১৫টি স্থানে বিক্ষোভ মিছিল।
এ ছাড়া ‘আন্তর্জাতিক গুম দিবস’ উপলক্ষে ৩০ আগস্ট সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে ২০-দলীয় জোট।
গতকাল সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় জোটের বিভিন্ন শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
যুবদলের কর্মসূচি: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জিয়া পরিবারের বিরুদ্ধে সরকারি দলের ‘অপপ্রচারের’ প্রতিবাদে দুই দিনের কর্মসূচি দিয়েছে বিএনপির অঙ্গসংগঠন যুবদল। কর্মসূচির মধ্যে আগামীকাল জেলা পর্যায়ে এবং বৃহস্পতিবার মহানগর পর্যায়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল সংগঠনের দপ্তর সম্পাদক কাজী রফিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।