২০ দলের নেতা আবদুল মোবিন মারা গেছেন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক দল বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মোবিন (৬৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে গতকাল বুধবার বেলা সোয়া তিনটায় তিনি মারা যান। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল।
আবদুল মোবিনের গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়ার খোশবাস গ্রামে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। গতকাল বাদ এশা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তাঁর প্রথম জানাজা হয়।
আবদুল মোবিন স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জোটের নেতা আবদুল মোবিনের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আবদুল মোবিন আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।