সিলেটে আদিবাসী সাঁওতাল তরুণীকে ধর্ষণের ঘটনার পর ২০ দিন পার হলেও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তরুণীর পরিবারের সদস্যদের অভিযোগ, ধর্ষণকারীরা প্রতিদিনই দলবলসহ মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিয়ে আসছে। হুমকির কথা পুলিশকে জানিয়েও প্রতিকার পাচ্ছে না পরিবারটি।তরুণীর পরিবারের সদস্যরা জানান, গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে সিলেট সদর উপজেলার কুশাল গ্রামের এক সাঁওতাল তরুণীকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের হেলাল (৩০) ও মাখরখলা গ্রামের নিজাম (৩৫) জোরপূর্বক অপহরণ করে। অপহরণকারীরা তরুণীটিকে পাশের সেগুনটিলায় সারা রাত আটকে রাখে। এ সময় নিজামের সহযোগিতায় হেলাল তরুণীকে ধর্ষণ করে। একপর্যায়ে তরুণীটি অচেতন হয়ে পড়লে হেলাল ও নিজাম পালিয়ে যায়। পরদিন সকালে স্থানীয় লোকজন তরুণীটিকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।তরুণীর বড় ভাই জানান, মামলা দায়েরের অনেক দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আসামিদের হুমকিতে পুরো পরিবার নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘মামলা দিয়াও বড় বিপদে আছি। আসামি পায় না পুলিশে, আমরার আতঙ্কও শেষ নাই।’মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপপরিদর্শক খসরুল আলম বলেন, ‘আসামিরা পলাতক অবস্থায় রয়েছে।