২০ নভেম্বর পর্যন্ত ইন্টারনেট সেবা ব্যাহত হতে পারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবমেরিন কেব্ল মেরামতের কারণে আগামী চার দিন বাংলাদেশে ইন্টারনেট সেবা ব্যাহত হতে পারে। তবে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) কর্তৃপক্ষ বলেছে, তাদের কাছে বিকল্প ব্যবস্থা রয়েছে। জানতে চাইলে গতকাল বৃহস্পতিবার বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন জানান, সব ধরনের বিকল্প রেখেই এই মেরামতকাজ হচ্ছে। মেরামতকাজ চলাকালে ইন্টারনেটের গতি ধীর হতে পারে। তিনি বলেন, ২০ নভেম্বর পর্যন্ত পূর্ব প্রান্তের (সিঙ্গাপুর, মালয়েশিয়া) সব সার্কিট বিঘ্নিত হতে পারে।