২০ প্রতিষ্ঠানের তালিকায় টেকনো ড্রাগের নাম নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবার প্রথম আলোতে ‘ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে তিরস্কার’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে টেকনো ড্রাগ সম্পর্কে ভুল তথ্য ছাপা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘সংসদীয় কমিটির বিশেষজ্ঞ দল ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করে ভেজাল ওষুধ উৎপাদন ও মানসম্পন্ন ওষুধ প্রস্তুতে সক্ষমতা না থাকায় ২০টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করার সুপারিশ করে প্রতিবেদন জমা দেয়। সংসদীয় কমিটি তাদের গত বৈঠকে প্রতিবেদনটি আমলে নিয়ে তা বাস্তবায়নের সুপারিশ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠায়। ২০টি প্রতিষ্ঠানের মধ্যে টেকনো ড্রাগ রয়েছে।’
বাস্তবে ওই ২০ প্রতিষ্ঠানের তালিকায় টেকনো ড্রাগের নাম নেই। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত। বা.স.