২০ বছর পূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় স্বর্ণ ব্যবসায়ী সমিতির ২০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে গতকাল সোমবার শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে সোনারপট্টি সমিতির কার্যালয়ে যায়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি অজিত দত্তের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা জহুরুল ইসলাম, বিমল কুমার অধিকারী, সহসভাপতি ভূষণ অধিকারী, সাধারণ সম্পাদক সুদাম কর্মকার, সাংগঠনিক সম্পাদক রিংকু কুণ্ডু, কোষাধ্যক্ষ তরুণ অধিকারী প্রমুখ।