২০ বছরে প্রথম নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার ২০ বছর পর সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় প্রথমবারের মতো নির্বাচন হতে যাচ্ছে। এতে পৌর এলাকার ভোটারদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনার নতুন মাত্রা। মাঠে নেমেছেন আওয়ামী লীগ ও বিএনপির একধিক প্রার্থী।পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে কলারোয়া পৌরসভা ঘোষণার পর সীমানা নির্ধারণ নিয়ে মামলা হওয়ায় কোনো নির্বাচন হয়নি। সমঝোতার মাধ্যমে ২০০৯ সালে মামলা তুলে নেওয়ার পর এবারই প্রথম নির্বাচন হতে যাচ্ছে। পৌরসভার ভোটার ১৬ হাজার ১০ জন।পৌরসভার বাসিন্দা আয়ুব আলী, কামাল হোসেন ও মো. মনিরুজ্জামান জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের প্রাত্যহিক কর্মসূচিতে গতির সঞ্চার হয়েছে। যদিও তাঁরা অনেক আগে থেকেই তৎপরতা চালিয়ে যাচ্ছেন। গত ঈদে তাঁরা পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রচারণার কাজও চালিয়েছেন। অনেকে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ঈদের শুভেচ্ছা জানান। ইতিমধ্যে ব্যানার, প্ল্যাকার্ড, স্টিকার ও পোস্টারে পৌর এলাকার পথঘাট ছেয়ে গেছে। যাঁরা মেয়র পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সক্রিয় রয়েছেন, তাঁদের মধ্যে আছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেন, আওয়ামী লীগের সমর্থক শেখ আমজাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মো. আক্তারুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান ও আওয়ামী লীগের সমর্থক কাজী আবদুুল ওহাব।