২০ বছরে ১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে করা তাঁর নেশা। গত ২০ বছরে ১৯ নারীকে বিয়ে করেছেন। বর্তমানে তাঁর রয়েছেন সাত স্ত্রী। বিয়েপাগল ওই মানুষটির নাম ইউসুফ হাওলাদার (৪০)। বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উলুবাড়িয়া গ্রামে। তৃতীয় স্ত্রী রাজিয়া বেগমের দায়ের করা যৌতুক মামলায় গত সোমবার রাতে উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের ফাতিমা বেগমের বাড়ি থেকে ইউসুফকে গ্রেপ্তার করে পুলিশ। ফাতিমা তাঁর ১৯তম স্ত্রী। গতকাল মঙ্গলবার দুপুরে ইউসুফকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রাজিয়া বেগম বলেন, ‘বিয়া করা হের (ইউসুফ) নেশা। দেশের বিভিন্ন এলাকায় ঘুইরা কাঠমিস্ত্রির কাম করেন। আর সুযোগ পাইলে বিয়া করেন। কয়েক মাস নতুন বউয়ের লগে ঘর-সংসার কইরা আবার পালাইয়া নতুন জায়গায় গিয়া বিয়া করেন।’