২০ ভিক্ষুককে হাঁস বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তাবেষ্টনীর মধ্যে নিয়ে আসার লক্ষ্যে নওগাঁর মহাদেবপুরে ২০ জন ভিক্ষুকের মধ্যে হাঁস বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রত্যেক ভিক্ষুককে এক জোড়া হাঁসসহ খেজুর ও নগদ অর্থ সাহায্য দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম তাজকির উজ-জামান বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে মহাদেবপুর উপজেলায় ভিক্ষুক জরিপ চালিয়ে ৭৫৩ জন হতদরিদ্র লোকের সন্ধান পাওয়া যায়। এঁদের মধ্যে ২০ জনকে হাঁস দেওয়া হয়েছে। ৫০ জনের নাম ভিজিএফে তালিকাভুক্ত করা হয়েছে। ধীরে ধীরে সবাইকে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর মধ্যে নিয়ে এসে উপজেলাকে ভিক্ষুকমুক্ত করা হবে।