প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০ জন ভুয়া পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মিরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করে। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম গতকাল সোমবার জানান, ডিবি পরিচয় দেওয়া ছয়জন ভুয়া গোয়েন্দা পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে তিনটি মাইক্রোবাস, একটি দেশি ওয়ান শ্যুটার গানসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়। এদিকে, মিরপুর মডেল থানা-পুলিশ ১৪ জন ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে।