২০ মার্চ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ২০ মার্চ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন রুহুল কবির রিজভী। ছবি: ফোকাস বাংলা
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ২০ মার্চ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন রুহুল কবির রিজভী। ছবি: ফোকাস বাংলা

সারা দেশে আগামী ২০ মার্চ জেলা প্রশাসকদের কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। উপজেলা নির্বাচনে সরকারের জবরদখল, ব্যালট ছিনতাই, হামলা-মামলা এবং গুপ্ত হত্যার প্রতিবাদে এই কর্মসূচি দিয়েছে দলটি।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে রিজভী দাবি করেন, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১৩টি লাশ পাওয়া গেছে। নদীতে, খালে-বিলে এমনকি গভীর রাতে সুনসান লোকালয়েও লাশ পাওয়া যাচ্ছে।
বিএনপির এই যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, সরকারি মদদে সন্ত্রাসীদের অবাধ স্বাধীনতায় দেশ ভয়ংকর খুন ও জখমের লীলাভূমিতে পরিণতি হয়েছে।