২০ রমজানের মধ্যে বেতন বোনাসের দাবি
আগামী ২০ রমজানের মধ্যে চলতি মাসের বেতন, সমপরিমাণ বোনাস ও বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন এবং সমাবেশ করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে খিলগাঁও তালতলা মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ঈদ উপলক্ষে গার্মেন্ট মালিকেরা কাপড় বাজারজাত করতে বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। কিন্তু দেশে শ্রমিকদের বেতন-ভাতা ঠিকমতো দেওয়া হচ্ছে না। শ্রমিকেরা দাবি আদায়ে কথা বললেই ছাঁটাই, নির্যাতন ও হুমকি দেওয়া হচ্ছে। এ ছাড়া, শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করছে মালিকপক্ষ। তাই এসব নির্যাতন বন্ধ করে শ্রমিকদের বোনাসসহ সব মৌলিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশে সংগঠনটির আঞ্চলিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ শাহীনের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার, আঞ্চলিক কমিটির নেতা মোহাম্মদ সুমন প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।