২০ রমজানের মধ্যে বেতন-বোনাস দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০ রমজানের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন, ঈদের বোনাস ও রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের পাওনা পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি কেন্দ্রীয় কমিটি।
গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় সংহতি কমিটির আয়োজনে সমাবেশে বক্তারা এই দাবি জানান। কেন্দ্রীয় সমন্বয়ক তাসলিমা আখতারের সভাপতিত্বে সমাবেশে বক্তারা সব কারখানায় জুন মাসের বেতন এবং জুলাই মাসের অর্ধেক বেতনসহ মূল বেতনের সমপরিমাণ বোনাস প্রদানের দাবি জানান। বিজ্ঞপ্তি।