প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের আগে পোশাক কারখানার শ্রম অসন্তোষ এড়াতে ২০ রমজানের মধ্যে ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল রোববার সকালে আয়োজিত ফেডারেশনের মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়েছে। বক্তারা বলেন, রাস্তা ও কারখানা অবরোধসহ নানা ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এ বছর সব কারখানার মালিক-শ্রমিক বৈঠক ও আলোচনা প্রয়োজন। বক্তারা কারখানার শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধের দাবি জানান। পোশাকশ্রমিক নেতা আমিরুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জাকির হোসেন, সাফিয়া পারভীন, নুরুন নাহার প্রমুখ। বিজ্ঞপ্তি।