২০ রোজার আগে বেতন-বোনাস পরিশোধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ রোজার আগে তৈরি পোশাকসহ ব্যক্তি মালিকানাধীন সব শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন, ভাতা ও উৎসব বোনাস পরিশোধ করার দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।গতকাল শুক্রবার রাজধানীর তোপখানা রোডে স্কপের অস্থায়ী কার্যালয়ে এক সভায় এ দাবি জানানো হয়।সভায় বলা হয়, ঈদের আগে শ্রমিকদের প্রাপ্য বেতন-ভাতা পরিশোধ করতে অনেক শিল্পপ্রতিষ্ঠানের মালিক গড়িমসি করেন। এর ফলে শিল্প এলাকায় অস্থিরতা দেখা দেয়। এ নিয়ে যাতে কোনো রকম অসন্তোষ ও উত্তেজনা সৃষ্টি না হয়, সে জন্য ২০ রোজার আগে বেতন-ভাতা পরিশোধ করার আহ্বান জানায় স্কপ।সভায় বলা হয়, ইতিমধ্যে সরকারের পক্ষ থেকেও যথাসময়ে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস প্রদানের জন্য মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। সভায় জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ সভাপতিত্ব করেন।