২০ রোজার মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ ২০ রোজার মধ্যে তৈরি পোশাক শ্রমিকদের ঈদবোনাস ও আগস্ট মাসের বেতনসহ সব বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে। গতকাল সংগঠনটি এই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার কথা বলছে। কিন্তু মজুরি পরিশোধ না করা, শ্রমিক নির্যাতন ও ছাঁটাইয়ের কারণে অসন্তোষ তৈরি হচ্ছে, সে কথা বলছে না। এ বছরও শ্রমিকেরা তাঁদের বেতন-বোনাস নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন।মানববন্ধনে অংশ নেন গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের সমন্বয়ক রফিকুল ইসলাম পথিক, শবনম হাফিজ, সুমী হোসেন, মাহাবুবুর রহমান ইসমাইল প্রমুখ।