২০ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম, তমব্রু ও বালুখালী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় গতকাল বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা মিয়ানমারের ২০ জন রোহিঙ্গাকে আটক করেছেন। পরে বিকেলে তাদের আবার মিয়ানমারে ফেরত পাঠানো হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্তে বিজিবির তৎপরতা বাড়ানো হয়েছে। রোহিঙ্গারা অনুপ্রবেশের সময় ধরা পড়লে খাবার পরিবেশন ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে পুনরায় মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে। তিনি জানান, গত ১২ দিনে ১৮৫ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।