২০ লাখ টাকা ছিনতাই
রাজধানীতে গতকাল রোববার সন্ধ্যায় ফাঁকা গুলি ছুুড়ে ২০ লাখ টাকাভর্তি ব্যাগ নিয়ে গেছে ছিনতাইকারীরা।
পল্টন থানার পুলিশ জানায়, সন্ধ্যা ছয়টার দিকে পুরানা পল্টনের অফিস থেকে বের হয়ে হেঁটে আজাদ প্রোডাক্টসের সামনে আসামাত্র ছিনতাইকারীর কবলে পড়েন
ট্রাভেল এজেন্সির মালিক মাহফুজুর রহমান। কয়েকজন ছিনতাইকারী ফাঁকা গুলি করে তাঁর সঙ্গে থাকা ২০ লাখ টাকাভর্তি একটি ব্যাগ
ছিনিয়ে নেয়। এ সময় স্থানীয় লোকজন এক ছিনতাইকারীকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এদিকে রাত নয়টার দিকে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে মিঠুন চন্দ্র দাস নামের এক যুবককে পেটে ছুরিকাঘাত করে মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এর আধা ঘণ্টা পর আয়েশা মেমোরিয়াল হাসপাতালের সামনে থেকে জহির তালুকদার নামের এক যুবককে ছুরিকাঘাত করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়।
ওই দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।