২০ লাখ টাকার মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের পুবাইল বাসস্ট্যান্ড এলাকায় একটি নির্মাণ প্রতিষ্ঠানের গুদাম থেকে অস্ত্রের মুখে প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। দেওয়ান কনস্ট্রাকশন নামের ওই প্রতিষ্ঠানের মালিক ইমতিয়াজ আহমেদ বাদী হয়ে গাজীপুর থানায় মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ১২/১৪ জন সন্ত্রাসী এসে গুদামের তত্ত্বাবধায়ক ফোরকান উদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে তারা তালা ভেঙে মালামাল তাদের সঙ্গে নিয়ে আসা দুটি ট্রাকে তুলে নিয়ে যায়। এজাহারে উল্লেখ করা হয়, তারা প্রায় ২০ লাখ টাকা মূল্যের এক হাজার এমএস পাইপের জগ ও ছয় টন এমএস শিটসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে। গাজীপুর থানার ওসি আবদুর রশিদ বলেছেন, ব্যবসায়িক কোন্দলের জের ধরে বাদী ইমতিয়াজের ব্যবসায়িক পার্টনাররা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে তাঁরা ধারণা করছেন।