২০ শতাংশ বোনাস, ১০ শতাংশ নগদ লভাংশ দেবে প্রাইম ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের বার্ষিক হিসাবের ভিত্তিতে প্রাইম ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস শেয়ার ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার রাজধানীর হোটেল রূপসী বাংলার উইন্টার গার্ডেনে অনুষ্ঠিত ব্যাংকের সপ্তদশ এজিএমে এই ঘোষণা দেওয়া হয়।সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম মোল্লা বলেন, গত বছর প্রাইম ব্যাংক তার কার্যক্রমের সব ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান এম এ খালেক, নির্বাহী কমিটির চেয়ারম্যান মফিজ আহমেদ ভূঁইয়া, ভাইস চেয়ারপারসন তানজিল চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান অধ্যাপক আইনুন নিশাত, পরিচালক কাজী সিরাজুল ইসলাম, খন্দকার মোহাম্মদ খালেদ, অধ্যাপক মোহাম্মদ আসলাম ভূঁইয়া, মনজুর মোর্শেদ, ফিরোজা আমিন, নাসিম আনোয়ার হোসেন, শাহাদাত হোসেন, এম এ কাশেম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. এহসান খসরুসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের সচিব এবং ইভিপি মোহাম্মদ এহসান হাবিব। অনুষ্ঠানে বেশ কয়েকজন শেয়ারহোল্ডার বক্তব্য দেন। বক্তারা ব্যাংকের ক্রমবর্ধমান প্রবৃদ্ধি ও উত্তম সেবা নিশ্চিত করার ব্যাপারে বিভিন্ন পরামর্শ দেন। বিজ্ঞপ্তি।