২০ সাঁতারু বাছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে সাঁতারু বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে গতকাল গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন রাজদীঘিতে এ প্রতিযোগিতা হয়। এতে ২০ জন সাঁতারুকে বাছাই করা হয়। জেলা প্রশাসন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান। জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা অঞ্চলের কমোডর এস এম হাকিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদ হাসান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন, সাঁতারু মাহফুজা খাতুন শিলা প্রমুখ।