২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল বুধবার ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় বিজিবির সদস্যরা এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি পলিথিনে মোড়ানো একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ওই ব্যাগ থেকে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি।