২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা থেকে গতকাল বুধবার ভোরে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। কোস্টগার্ড শাহপরীর দ্বীপ স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার লিটন মিয়া প্রথম আলোকে বলেন, তিনিসহ টহল দলের চার সদস্য বরফ মিল এলাকা গতকাল ভোরে একজন লোকের হাতে একটি শপিং ব্যাগ দেখতে পান। দূর থেকে ওই ব্যক্তিকে ইশারায় দাঁড়ানোর সংকেত দিলে শপিং ব্যাগটি ফেলে পাশের গ্রামে ঢুকে পড়েন। পরে ওই ব্যাগটির ভেতর থেকে ২০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।