২০ হাজার ইয়াবাসহ বিদেশি মদ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে গত সোমবার দিবাগত রাত ১০টার দিকে নাফ নদী দিয়ে বাংলাদেশে পাচারকালে ১৯ হাজার ৫৫০ ইয়াবা বড়ি ও ৬৭ বোতল ড্রাইজিন বিদেশি মদসহ একটি নৌকা জব্দ করা হয়েছে।বিজিবি সূত্র জানায়, রাতে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে পাচারের গোপন সংবাদের ভিক্তিতে বিজিবি হ্নীলা বিওপির (চৌকির) কোম্পানি কমান্ডার ফজলুল হকের নেতৃত্বে চৌধুরীপাড়া বেড়িবাঁধের টহল জোরদার করা হয়। এ সময় মাছ ধরার একটি নৌকা কূলে ভেড়ানো হলে দুই ব্যক্তি বেড়িবাঁধে উঠে আসার সময় তাদের সংকেত দিয়ে থামানোর চেষ্টা করলে তারা একটি পলিথিনে মোড়ানো প্যাকেট ফেলে পালিয়ে যায়। ওই প্যাকেট থেকে ১৯ হাজার ৫৫০ ইয়াবা বড়ি পাওয়া যায়। ওই সময় তাদের বহনকৃত নৌকায় তল্লাশি চালিয়ে আরও ৬৭ বোতল ড্রাইজিন বিদেশি মদসহ নৌকাটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও মদের আনুমানিক মূল্য সাড়ে ৬১ লাখ টাকা।