২০ হাজার গৃহকর্মী নিয়েছে সৌদি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরোয়া কাজকর্মের জন্য সৌদি আরব ছয় মাসে বাংলাদেশ থেকে নারীসহ ২০ হাজার কর্মী নিয়েছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসিহ এ কথা জানিয়েছেন। খবর আরব নিউজের।
রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবে কাজ করার জন্য ৩৫ হাজারের বেশি ভিসা দেওয়া হয়েছে। দেশটিতে ১৩ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। অর্থ প্রদান ও পুনর্বাসনে সমস্যা সত্ত্বেও বাংলাদেশ থেকে ২০ হাজার গৃহকর্মী সম্প্রতি সৌদি পৌঁছান। দেশটির শ্রমমন্ত্রী মুফরেজ আল-হাকাবানির সঙ্গে গত ৩১ ডিসেম্বর বাংলাদেশের প্রতিনিধিদের বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ পেশাজীবীদের পাশাপাশি গৃহকর্মী পাঠানোর ব্যাপারে সমঝোতা হয়।